Logo
Logo
×

বিনোদন

মিহীকা বাজাজের সঙ্গে বাগদান সারলেন বাহুবলির অভিনেতা

Icon

প্রকাশ: ১২ মে ২০২০, ১০:৩৭ পিএম

মিহীকা বাজাজের সঙ্গে বাগদান সারলেন বাহুবলির অভিনেতা
Swapno

বিনোদন ডেস্ক: মিহীকা বাজাজের সঙ্গে বাগদান সেরেছেন বাহুবলি সিনেমাখ্যাত অভিনেতা রানা দাগ্গুবতি। মঙ্গলবার (১২ মে) ইনস্টাগ্রামে ভক্তদের এই খবর নিজেই জানিয়েছেন রানা দাগ্গুবতি। মিহীকার সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে এই অভিনেতা লিখেছেন, ‘সে হ্যাঁ বলেছে’।


মিহীকা পেশায় ইভেন্ট প্ল্যানার। ‘ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও’র প্রতিষ্ঠাতা। তার বাবা বান্টি বাজাজ প্রসিদ্ধ জুয়েলারি ডিজাইনার। রানা-মিহীকা দুজনই হায়দরাবাদে থাকেন। বাগদান হলেও এখনো বিয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি এই জুটি। করোনা মহামারির কারণে লকডাউন চলছে। শোনা যাচ্ছে, লকডাউন উঠে গেলেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা।


এই খবর প্রচার হওয়ার পর রানা দাগ্গুবতিকে শুভেচ্ছা জানাচ্ছে বলিউড থেকে তামিল সব অভিনেতা অভিনেত্রীরা। শ্রুতি হাসান, কিয়ারা আদবানি, তামান্না, সামান্থা আক্কিনেনি সহ অন্য তারাকারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন