Logo
Logo
×

বিনোদন

‘আমি ফ্রি থাকলেও আমার বর কিন্তু ব্যস্ত’

Icon

প্রকাশ: ১২ মে ২০২০, ০১:০৬ পিএম

‘আমি ফ্রি থাকলেও আমার বর কিন্তু ব্যস্ত’
Swapno

বিনোদন ডেস্ক: মডেল-অভিনেত্রী সাবিলা নূর গত বছর বিয়ে করেন। করোনা তাণ্ডবের কারণে গত ১৮ মার্চ থেকে গৃহবন্দি সময় কাটাচ্ছে এই অভিনেত্রী। এমন অখণ্ড অবসর যেকোনা নবদম্পতির জন্য আনন্দের। 


সাবিলা নূর বলেন, সবাই ভাবছে নতুন সংসারে সময়টা খুব উপভোগ করছি। কিন্তু আসলে মোটেও তা নয়। আমি ফ্রি থাকলেও আমার বর কিন্তু ব্যস্ত। ও তো ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার, এ কারণে তাকে নিয়মিত অফিস করতে হয়। ফলে ওর শিডিউল আগের মতোই। ও যতক্ষণ বাসায় থাকছে, ততক্ষণ সময় কাটানো যাচ্ছে। ভালোই লাগছে। 


করোনার কারণে অন্য শিল্পীদের মতো সাবিলা নূরের কাজও বন্ধ হয়ে গিয়েছি। তবে স্বল্প আয়ের মানুষদের নিয়ে বেশি চিন্তিত সাবিলা। তাদের অনেককে ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করেছেন এই অভিনেত্রী।


২০১৪ সালে মডেলিং শুরু করেন সাবিলা নূর। বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে নাম লেখান নাটক-টেলিফিল্মে। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন