Logo
Logo
×

বিনোদন

প্রেম করছেন তাপসী পান্নু

Icon

প্রকাশ: ১২ মে ২০২০, ০২:৪৫ এএম

প্রেম করছেন তাপসী পান্নু
Swapno

বিনোদন ডেস্ক: অভিনেত্রী তাপসী পান্নু। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয়  অভিনেত্রী তিনি। পিংক, নাম শাবানা, মূল্ক সিনেমায় অভিনয়ের পর বলিটাউনেও এখন তিনি পরিচিত মুখ। অনেকদিন থেকেই শোনা যাচ্ছে, অলিম্পিকে রুপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোর সঙ্গে প্রেম করছেন তাপসী। 


সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী ও তার মা নির্মলজিৎ পান্নু অংশগ্রহণ করেন। সেখানেই তাপসী পান্নু তার প্রেমের কথা স্বীকার করেন। 


প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তাপসী পান্নু বলেন, ‘প্রেমের বিষয়ে লুকানোর চেষ্টা করিনি। আমার জীবনে কারো উপস্থিতির বিষয়টি আমি গর্বের সঙ্গেই স্বীকার করি। কিন্তু খবরের শিরোনাম হবে এজন্য এই বিষয়ে কোনো কথা বলি না। কারণ অভিনেত্রী হিসেবে আমার সকল কৃতিত্ব এই বিষয়ের কাছে চাপা পড়ে যাবে। আমি এত বছর ধরে কঠোর পরিশ্রম করে সব অর্জন করেছি। আমি তা হতে দিতে পারি না।’


তাপসীর মা নির্মলহিৎ বলেন, তাপসীর ওপর আমাদের পুরোপুরি আস্থা আছে। সে যাকে পছন্দ করবে তাকেই আমরা মেনে নিব। আমরা তাকে সব রকম সহযোগিতা করব।’


২০১০ সালে তেলেগু ভাষার ঝুমানড়ি নাদাম সিনেমার মাধ্যমে রুপালি জগতে তাপসীর অভিষেক ঘটে। পরের বছরই আড়ুকালাম সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখান তিনি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন