Logo
Logo
×

বিনোদন

অভিনেত্রী পুনম পান্ডে গ্রেপ্তার

Icon

প্রকাশ: ১১ মে ২০২০, ০১:৪০ পিএম

অভিনেত্রী পুনম পান্ডে গ্রেপ্তার

ছবি: সংগৃহিত

Swapno

বিনোদন ডেস্ক: বলিউডের মডেল ও অভিনেত্রী পুনম পান্ডেকে গতকাল মুম্বই পুলিশ গ্রেপ্তার করেছে। লকডাউন ভঙ্গের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায় ।


ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল রোববার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে লকডাউন অমান্য করে গাড়ি নিয়ে রাস্তায় হাওয়া খেতে বেরিয়ে পড়লেন পুনম। এদিন নিজের লাক্সারি গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে যান অভিনেত্রী। স্বভাবতই তার গাড়ির গতিরোধ করে পুলিশ। লকডাউন ভঙ্গের অভিযোগে প্রথমে পুনমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তারপর পুনম পাণ্ডে এবং তার সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। 


ভারতের মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ভয়াবহ। তারপরও পুনম পাণ্ডে কেন দায়িত্বজ্ঞানহীন নাগরিকের মতো রাস্তায় বের হলেন তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।


মৃত্যুঞ্জয় হীরেমাঠ নামে এক পুলিশ সংবাদমাধ্যমটিতে বলেন-ওই দু’জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯ এবং ১৮৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন