Logo
Logo
×

বিনোদন

মায়ের জন্য প্রতিটা দিনই সমান: ববি

Icon

প্রকাশ: ১০ মে ২০২০, ১২:৩৭ পিএম

মায়ের জন্য প্রতিটা দিনই সমান: ববি
Swapno

বিনোদন ডেস্ক: প্রত্যেকের জীবনে মায়ের স্থান সবার ওপরে। তাই তাকে শ্রদ্ধা, ভালোবাসা জানানোর জন্য একটি বিশেষ দিনের হয়তো কোনো প্রয়োজন নেই। তারপরও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস পালন করা হয়। বিশেষ এ দিন উপলক্ষে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কাছে জানতে চাওয়া হয় চলচ্চিত্রে সফলতার পেছনে মায়ের ভূমিকা কতটা ছিল?


উত্তরে ববি বলেন, সিনেমায় কাজ করবো এটা কখনো মা চাইতেন না। এখনো এ বিষয়টির জন্য মা আমার সঙ্গে রাগ করেন। এ ছাড়া মায়ের অবদান আমার জীবনে অনেক বেশি।


এই অভিনেত্রী আরও বলেন,  মায়ের জন্য প্রতিটা দিনই সমান। তারপরও মা দিবসে প্রতিবছর মাকে একটা উপহার দেই। এবারো তার ব্যতিক্রম হয়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন