Logo
Logo
×

বিনোদন

বিয়ে গুঞ্জন প্রসেঙ্গ যা বললেন জর্জিয়া

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ০২:১৭ এএম

বিয়ে গুঞ্জন প্রসেঙ্গ যা বললেন জর্জিয়া
Swapno

যুগের চিন্তা ডেস্ক: করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন চলছে। আর এই সময়ে মুম্বাইয়ে প্রেমিক আরবাজের সঙ্গেই আছেন জর্জিয়া। এই অভিনেত্রী জানিয়েছেন, করোনার এই সময়ে তাদের সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি।


সালমান খানের ছোট ভাই বলিউড নির্মাতা আরবাজ খান ও ইতালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া আদ্রিয়ানির প্রেমের বিষয়টি বলিউড দর্শকদের অজানা নয়। এছাড়া এই কথা স্বীকারও করেছেন তারা। পাশাপাশি খান পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে এখন নিয়মিত উপস্থিত থাকেন জর্জিয়া।


বিয়ের গুঞ্জন প্রসঙ্গে জর্জিয়া বলেন, ‘সবাই যা খুশি বলুক। ব্যক্তি হিসেবে আমি একটু শান্তশিষ্ট। এজন্য কোনো প্রতিবাদ করি না। আর যখন বিয়ে হবে সবাইকে জানাব। এ বিষয়ে আমার কোনো সমস্যা নেই। এর মধ্যে সবাই যা খুশি ভাবতে পারে। সবাই তো আর আমার ইচ্ছা মতো চিন্তা ভাবনা করবে না।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন