Logo
Logo
×

বিনোদন

ব্যায়াম ও নাচের অনুশীলন করে দিন কাটাচ্ছে দিশা

Icon

প্রকাশ: ০৬ মে ২০২০, ০২:৪১ এএম

ব্যায়াম ও নাচের অনুশীলন করে দিন কাটাচ্ছে দিশা

ছবি: সংগৃহিত

Swapno

বিনোদন ডেস্ক: ভারতজুড়ে তৃতীয় দফা লকডাউন চলছে। সিনেমার শুটিং বন্ধ থাকায় বলিউড তারকারা ঘরবন্দি জীবন যাপন করছেন। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী দিশা পাটানি।


দিশা বলেন, শুটিং শিডিউল ও ভ্রমণের কারণে আগে এটি সম্ভব হতো না। পোষা প্রাণির যত্ন নিয়েই বেশিভাগ সময় পার করছি। পাশাপাশি ব্যায়াম ও নাচের অনুশীলন চালিয়ে যাচ্ছি।’


গত মার্চের মাঝামাঝি ভারতে সকল প্রকার শুটিং বন্ধ করা হয়েছে। এই তালিকায় আছে দিশার পরবর্তী সিনেমা রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই ও এক ভিলেন টু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আশা করছি খুব শিগগির সব ঠিক হয়ে যাবে। ঘরে থাকাটা খুব কঠিন। তবে আমাদের সকলের জন্য এটি প্রয়োজন। এর মাধ্যমেই এই মহামারির সঙ্গে আমরা লড়াই করতে পারব।’


সালমান খানের বিপরীতে রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমায় অভিনয় করছেন দিশা পাটানি। এটি প্রযোজনা করছেন প্রভুদেবা। আসছে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও এখন পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন