Logo
Logo
×

বিনোদন

ব্যস্ত সময় পার করছে ঘরবন্দি ভাবনা

Icon

প্রকাশ: ০৪ মে ২০২০, ০১:০২ পিএম

ব্যস্ত সময় পার করছে ঘরবন্দি ভাবনা
Swapno

বিনোদন ডেস্ক: অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সবার মতো গৃহবন্দি সময় পার করছেন। প্রক্যেব দিনের কাজের বাইরে শিল্প চর্চা করে যাচ্ছেন বলে জানান এই অভিনেত্রী। গৃহবন্দি সময় নিয়ে তিনি বলেন, ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। লেখালেখি নিয়ে ব্যস্ত আছি। এছাড়া বই পড়ছি, নাচ করছি, লাইভে আড্ডা দিচ্ছি।


প্রত্যেক দিন কোনো না কোনো কাজ করছি। তিনি বলেন, আমি কখনো ছবি আঁকতাম না। এই পরিস্থিতিতে বাসায় থাকতে থাকতে আবিস্কার করলাম আমি ছবি আঁকতে পারি। আমার আঁকা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর অনেকের কাছ থেকেই প্রশংসা পেয়েছি। 


সম্প্রতি আপনার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আপলোড বিষয়ে ভাবনা বলেন, খুব ভালো সাড়া পেয়েছি। বিশেষ করে আমার নাচের ভিডিও তো হাজার হাজার মানুষ দেখেছে এবং শেয়ার করছে। এর আগে শুটিংয়ের কারণে নাচের জন্য সময় দিতে পারতাম না। কিন্তু বাসায় থাকার জন্য নাচ করতে পারছি। সেই জায়গা থেকে নিজের কাছেও ভালো লাগা কাজ করছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন