Logo
Logo
×

বিনোদন

করোনা: ফান্ড সংগ্রহে কনসার্ট মাতালেন একঝাঁক তারকা (ভিডিও)

Icon

প্রকাশ: ০৪ মে ২০২০, ০২:৫৬ এএম

করোনা: ফান্ড সংগ্রহে কনসার্ট মাতালেন একঝাঁক তারকা (ভিডিও)
Swapno

বিনোদন ডেস্ক: ভারতে করোনার শুরু থেকেই সরব বলিউড। মানুষের মধ্যে সচেতনতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এখনও দিচ্ছেন অনেক তারকাই। এবার করোনাভাইরাস মোকাবেলায় ফান্ড সংগ্রহে গতকাল সন্ধ্যায় করোনাভাইরাস মোকাবিলার জন্য ফান্ড তুলতে ‘আই ফর ইন্ডিয়া’কনসার্টে অংশ নিয়েছিলেন এক ঝাঁক বলিউড তারকা। পাশাপাশি ভারতের ক্রীড়াঙ্গন ও কয়েকজন আন্তর্জাতিক তারকাও ছিলেন।


গতকাল রোববার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এই কনসার্ট শুরু হয়। ফেসবুকে লাইভে চার ঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠানে নিজ নিজ বাড়ি থেকে পারফর্ম করেন তারকারা।


ফেসবুকে লাইভ কনসার্টের থেকে প্রাপ্ত অর্থ ভারতের করোনা তহবিলে দেয়া হবে। চার ঘণ্টাব্যাপী এই কনসার্টে অংশ নিয়েছেন- এ আর রহমান, আমির খান, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই, অভিষেক বচ্চন, সাইফ আলী খান, কারিনা কাপুর, হৃতিক রোশান, আদিত্য রায় কাপুর, অজয়-অতুল, অক্ষয় কুমার, আলিয়া ভাট, অনিল কাপুর, অঙ্কুর তিওয়ারি, আনুশকা শর্মা, আরিজিৎ সিং, অর্জুন কাপুর, আয়ুষ্মান খুরানা, বাদশা, ভূমি পেডনেকার, ব্রায়ান অ্যাডামস, দিয়া মির্জা, দিলজিৎ দুসাঞ্জ, ডিভাইন, ফারাহ খান, ফারহান আখতার, কপিল শর্মা, করন জোহর, কার্তিক আরিয়ান, নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া, সুনিধি চৌহান, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, বিদ্যা বালান, বিরাট কোহলি, উইল স্মিথ, উস্তাদ জাকির হোসেন, জয়া আখতার প্রমুখ।


জানা গেছে, ভার্চুয়াল এই কনসার্ট থেকে সংগ্রহ হয়েছে ৩.২ কোটি রুপি। ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ প্রতিপাদ্যে আয়োজন করা হয়েছে ‘আই ফর ইন্ডিয়া’ কনসার্ট। এই কনসার্টের মাধ্যমে সংগৃহীত অর্থ গিভ ইন্ডিয়া পরিচালিত ফান্ডের মাধ্যমে সরাসরি চলে যাবে করোনাভাইরাসে আক্রান্তদের পরিবারের হাতে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন