বিনোদন ডেস্ক: করোনা সংকটের শুরু থেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই দুঃসময়ে দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। এবার ২০০ পরিবারকে ইফতার করালেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রাজপুর আর সোনারপুরের ২০০ পরিবারকে ইফতার সামগ্রী পাঠিয়েছে মিমি। এসময় লাইভে এসে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা শুনেন। স্থানীয় বাসিন্দারা মিমির সঙ্গে কথা বলে অনেক খুশি হয়েছেন।
ভারতজুড়ে করোনাভাইরাস সংক্রমন রোধে দীর্ঘদিন ধরে চলছে এই লকডাউন। একজন যোগ্য সাংসদ হিসেবে মিমি সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন। কখনো প্রসুতি মায়েদের প্রতি হাত বাড়িয়েছেন, কখনো করোনা জয়ী মানুষের মুখোমুখি হয়েছেন। এছাড়া এইচআইভি রোগিদের পাশে দাঁড়াতে দেখা গেছে এই অভিনেত্রীকে।


