Logo
Logo
×

বিনোদন

৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় বিক্রি

ফরীদির চশমা কিনলেন হাঙ্গেরী প্রবাসী

Icon

প্রকাশ: ০১ মে ২০২০, ০১:০২ পিএম

ফরীদির চশমা কিনলেন হাঙ্গেরী প্রবাসী
Swapno

বিনোদন ডেস্ক: করোনার মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর লক্ষে নিলাম অংশ নিচ্ছে। এই তালিকায় যুক্ত হলে কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি। তার বহুল ব্যবহৃত চশমাটি তিন লাখ ২৫ হাজার ১২ টাকায় বিক্রি হয়েছে। 


দাতব্য সংস্থা ‘অকশন ফর অ্যাকশন’ এর নিলাম থেকে হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি কিনেছেন এই চশমাটি। গতকাল রাত ১২টায় ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে লাইভে হুমায়ুন ফরীদির চশমার নিলামের কার্যক্রম সম্পন্ন হয়। এই আয়োজনে হুমায়ুন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম উপস্থিত ছিলেন। আরও অংশ নিয়েছিলেন অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিমি, ইরেশ যাকের, সাজু খাদেম প্রমুখ। রাত ১১টায় নিলাম শুরু হয়। এক লাখ টাকা থেকে বিড শুরু হয়। এরপর তিন লাখ ২৫ হাজার ১২ টাকায় বিক্রি হয় চশমাটি।


তবে নিলামজয়ী ব্যক্তি গোপন রেখেছেন তার নাম পরিচয়। দেশের জনপ্রিয় তারকাদের ব্যবহৃত জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করার এ উদ্যোগ নিয়েছে ‘অকশন ফর অ্যাকশন’। সেই অর্থ করোনায় সংকটে ভোগা অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যয় করা হচ্ছে।  প্রবাসী বাংলাদেশির নিলামের মূল্যটি বেশ অদ্ভুত- ৩ লাখ ২৫ হাজার ১২ টাকা। এর কারণ অবশ্য ব্যাখা দিয়েছেন তিনি, ‘আমার দুই মেয়ে। এক মেয়ের জন্মদিন ২৫ তারিখ আরেক মেয়ের ১২ তারিখ। তাই দুই মেয়েকে উপহারটি দিলাম।’


এর আগে ‘অকশন ফর অ্যাকশন’ নিলামে এর আগে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী তাহসান। তিনি  নিলামে তুলেছিলেন তার প্রথম অ্যালবামের ডেট টেপ ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্স। সাত লাখ ৫০ হাজার টাকায় নিলামে এসব কিনেছেন আমিন হাসান নামের এক ভক্ত। তারও আগে দেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসানের প্রিয় ব্যাট নিলামে তুলে ২০ লাখ টাকায় বিক্রি করা হয় এই প্ল্যাটফর্মে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন