Logo
Logo
×

বিনোদন

বলিউড অভিনেতা ঋষি কাপুর আর নেই 

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১২:১৪ পিএম

বলিউড অভিনেতা ঋষি কাপুর আর নেই 
Swapno

বিনোদন ডেস্ক: বলিউডের বরেণ্য অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে তার মৃত্যু হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার ভাই রণধীর কাপুর।


শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রে টানা দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর গত বছর দেশে ফিরেছিলেন এই প্রবীণ অভিনেতা। কিন্তু এরপর মাঝে-মধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়তে হয় তার। বৃহস্পতিবার তেমনই হয়েছিল বলে জানা গেছে স্থানীয় সংবাদমাধ্যম থেকে।


২০১৮ সালের মাঝামাঝিতে ঋষি কাপুরের ক্যানসার ধরা পড়ে। এরপর সস্ত্রীক মার্কিন মুলুকের উদ্দেশে রওনা হন। নিউইয়র্কে চিকিৎসা চলে তার। চিকিৎসা শেষে ভারতে ফেরার পর তাকে কয়েকবার হাসপাতালে যেতে হয়।


এর একদিন আগে বুধবার (২৯ এপ্রিল) মারা যান বলিউডের আরেক অভিনেতা ইরফান খান। এতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গণে শোকের ছায়া নেমেছে। দুঃখ প্রকাশ করছেন তারকাদের পাশাপাশি রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন