Logo
Logo
×

বিনোদন

সামান্থার সঙ্গে কেন অভিনয় করে না প্রভাস?

Icon

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১২:৪৬ পিএম

সামান্থার সঙ্গে কেন অভিনয় করে না প্রভাস?
Swapno

বিনোদন ডেস্ক: ‘বাহুবলি’ খ্যাত অভিনেতা প্রভাস ও সামান্থা আক্কিনেনি দক্ষিণী সিনেমার পরিচিত মুখ। ‘সাহো’ সিনেমার পর সামান্থার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন প্রভাস। কিন্তু সর্বশেষ তা গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। এবার প্রভাস নিজেই জানালেন কেন জুটি বেঁধে পর্দায় হাজির হন না তারা।


ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রভাস বলেন,আমার এবং সামান্থার উচ্চতার ব্যবধানের সমস্যা রয়েছে। এ কারণেই সামান্থার সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করি না। নেকেই প্রশ্ন তুলেছেন প্রভাস যদি কম উচ্চতার অন্য নায়িকাদের সঙ্গে অভিনয় করতে পারেন, তবে সামান্থার সঙ্গে নয় কেন? এ প্রশ্নের উত্তর আপাতত না পাওয়া গেলেও খুব শিগগির তারা যে জুটি বাঁধছেন না তা পরিষ্কার।


প্রভাসের পরবর্তী সিনেমা ‘ও ডিয়ার’। সিনেমাটি পরিচালনা করছেন রাধাকৃষ্ণা কুমার। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। চলতি বছরের শেষে এটি মুক্তির কথা রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন