Logo
Logo
×

বিনোদন

অষ্ট্রেলিয়ায় ঘরবন্দি আছেন ঈশানা

Icon

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৬:০৫ এএম

অষ্ট্রেলিয়ায় ঘরবন্দি আছেন ঈশানা
Swapno

বিনোদন ডেস্ক: গত বছরের ১০ই জুলাই অষ্ট্রেলিয়া প্রবাসী সারিফ চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছোটপর্দার প্রিয়মুখ অভিনেত্রী ঈশানা খান। সারা বিশে^ করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়ার আগেই মূলত অষ্ট্রেলিয়া এই ব্যাপারে সতর্ক হয়ে যায়। যে কারণে করোনার প্রভাবে খুব বেশি বিপর্যস্ত হয়নি দেশটি। কিন্তু এরপরও নানা নিয়ম নীতি মেনেই চলেছেন অষ্ট্রেলিয়াবাসীরা।


অভিনেত্রী ঈশানা ও তার স্বামী অষ্ট্রেলিয়াতে ওয়েস্টমিডে আছেন। সেখানে তারা লকডাউনে ঘরবন্দি। ঈশানার স্বামী বাসায় থেকেই নিয়মিত অফিস করছেন। তবে ঈশানা খুব উদ্বিগ্ন আছেন নিজের দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে। বিশেষ করে রাজধানীর উত্তরার পাঁচ নম্বর সেক্টরে থাকেন তার বাবা মাহাবুবুল আলম, মা নীলিমা ইসলাম ও বোন ঈয়ারা। তাদেরকে নিয়েই একটু বেশি দু:শ্চিন্তায় আছেন।


এ প্রসঙ্গে ঈশানা বলেন, সারাক্ষণই দেশের টিভি চ্যানেলগুলোর দিকে চোখ রাখছি। দেশের নানা প্রান্তের খবর দেখছি। প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে। শুধু বাংলাদেশেই নয়, বিশে^র বিভিন্ন দেশের মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আল্লাহই জানেন করোনার এই বিপর্যয় থেকে আমরা কবে পরিত্রাণ পাবো। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন