Logo
Logo
×

বিনোদন

কারিশমা কাপুরের বিয়ের গুঞ্জন

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০১:১৮ পিএম

কারিশমা কাপুরের বিয়ের গুঞ্জন
Swapno

বিনোদন ডেস্ক: ৯০ দশকে হিন্দি সিনেমায় হিট নায়িকা ছিলেন কারিশমা কাপুর। তার গ্ল্যামার, অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন বহু সিনেমায়। কখনো শাহরুখ, কখনো আমির কখনো বা অজয় দেবগনের বিপরীতে বাজিমাত করেছেন এ নায়িকা।


হঠাৎ করে চলচ্চিত্র থেকে দূরে সরে যান। মন দেন স্বামী-সংসারে। সঞ্জয় কাপুরকে ২০০৩ সালে বিয়ে করেন কারিশমা। কিন্তু দুই ছেলে মেয়ে নিয়ে ২০১০ সালে সংসার ছেড়ে বেড়িয়ে আসেন নায়িকা। কারণ সঞ্জয় তাকে পুরো পরিবারের সামনে অপমান করেছিলেন।


এবার শোনা যাচ্ছে একাকী জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন তিনি। সঞ্জয়ের সঙ্গে ডিভোর্সের পর আর বিয়ে করতে রাজি হননি নায়িকা। তবে সন্দীপ তোশিওয়ালের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও কারিশমা কাপুর জানিয়েছিলেন সন্দীপ শুধু তার বন্ধু। কিন্তু ৪৫ বছরের নায়িকা আবার ঘর বাঁধার স্বপ্ন দেখছেন সন্দীপের সঙ্গে, এমন গুঞ্জন বাতাসে উড়ছে।


এদিকে গত বছর সন্দীপেরও ডিভোর্স হয়। তারও দুই মেয়ে রয়েছে। শোনা যাচ্ছে ৪৫ বছর বয়সে আবারও সন্দীপের সঙ্গেই বিয়ের পিঁড়িতেই বসবেন কারিশমা।


তার অভিনীত সিনেমা হলো- প্রেম কয়েদি , জিগর, আনাড়ি, রাজা বাবু,  সুহাগ, কুলি ন. ১, গোপী কিষাণ, সাজান চালে শাশুড়াল, জীত, রাজা হিন্দুস্তানী, দিল তো পাগল হ্যায়, ফিজা এবং জুবেইদা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন