Logo
Logo
×

বিনোদন

কোথায় রয়েছেন প্রিয়াঙ্কা?

Icon

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১২:৪৫ পিএম

কোথায় রয়েছেন প্রিয়াঙ্কা?
Swapno

বিনোদন ডেস্ক: করোনার সংক্রমণ ঠেকাতে ঘরবন্দি প্রায় বিশ্বের সব মানুষ। ইতালি থেকে জার্মানি কিংবা নিউ ইয়র্ক, নিউ জার্সি কিংবা দিল্লি, মুম্বাই, কলকাতা সব জায়গাই চলছে লকডাউন। করোনার মহামারীর ভয়ে লকডাউন ঘোষণার আগে থেকেই বন্ধ করে দেওয়া হয় সমস্ত সিনেমা, সিরিয়ালের শ্যুটিং। 

নিক জোনাসের সঙ্গেই দিন কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। তবে নিউ ইয়র্কে নয়, পিগি রয়েছেন লস এঞ্জেলসে নিক এবং তাঁর বাড়িতে। ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে থেকেই একের পর সাহায্যের বার্তা নিয়ে এগিয়ে আসছেন প্রিয়াঙ্কা। আবার কখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরোক্টরের সঙ্গে কথা বলে করোনা সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করতে শুরু করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।

এবার লস এঞ্জেলসে থেকেই নিজের নতুন ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা। যেখানে তাঁকে একেবারে মেকআপ ছাড়া দেখা যাচ্ছে। এই প্রথম নিজের মেকআপ ছাড়া ছবি প্রিয়াঙ্কা শেয়ার করলেন বলে অনেকে মন্তব্য করতে শুরু করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন