Logo
Logo
×

বিনোদন

লকডাউনে অভিনেত্রীর মদের পার্টি

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১১:০০ পিএম

লকডাউনে অভিনেত্রীর মদের পার্টি
Swapno

বিনোদন ডেস্ক: করোনাভাইরাস ঠেকাতে লড়াই করছে পুরো বিশ্ব। ভারতেও চলছে লকডাউন। এই পরিস্থিেিত বাড়িতে মদের আসর বসিয়ে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অনিতা রাজ। 


ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার রাতে মুম্বাইয়ের পালি হিল সংলগ্ন অ্যাপার্টমেন্টে অনিতা রাজ এবং তার স্বামী বেশ কজন বন্ধু-বান্ধবদের বাড়িতে পার্টি করার আমন্ত্রণ জানান। কিন্তু বিষয়টি অনিতার অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীর নজরে আসে। এরপর তাৎক্ষণিকভাবে অনিতা এবং তার স্বামী সুনীলের বিরুদ্ধে নিকটস্থ থানায় অভিযোগ করেন তিনি। থানা থেকে অভিনেত্রীর বাড়িতে ফোন করে পার্টি বন্ধের নির্দেশ দেওয়া হয়, না হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ।


যদিও তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমকে অনিতা বলেন, আমার স্বামী ডাক্তার। তার এক বন্ধু শরীর খারাপ হওয়ায় চিকিৎসার জন্য আমাদের বাড়ি এসেছিলেন। যেহেতু বন্ধুর শরীর খারাপ ছিল, তাই তার স্ত্রীও সঙ্গে এসেছিলেন। মানবিকতার খাতিরে আমার স্বামী তাদের না বলতে পারেননি। আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা।


অনিতা রাজ অভিনেতা জগদীশ রাজের মেয়ে। তার অভিনীত সিনেমা হলো- ‘ইনসানিয়ত কে দুশমন’, ‘হাওয়ালত’, ‘সত্যমেব জয়তে’, ‘হিরাসত’, ‘ইনসাফ কি পুকার’, ‘পাপ কো জ্বালা কর রাখ কর দুঙ্গা’, ‘নফরত কি আঁধি’, ‘ঘর কি ইজ্জত’-এর মতো কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন