Logo
Logo
×

বিনোদন

‘থালাইভি’ সিনেমা সেটের দুস্থ কর্মীদের পাশে কঙ্গনা

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৬:১৩ পিএম

‘থালাইভি’ সিনেমা সেটের দুস্থ কর্মীদের পাশে কঙ্গনা
Swapno

বিনোদন ডেস্ক: অভিনেত্রী কঙ্গনা রানাউত। দুঃসময়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির কলাকুশলীদের পাশে দাড়ালেন বলিউড এই অভিনেত্রী।  ১০ লাখ টাকা অনুদান দিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির ত্রাণ তহবিলে।

এছাড়া ফিল্ম এমপ্লোয়িজ ফেডেরেশন অফ সাউথ ইন্ডিয়ার ত্রাণ তহবিলে পাঁচ লাখ টাকা দিয়েছেন ‘থালাইভি’ অভিনেত্রী কঙ্গনা। অন্যদিকে, নিজ সিনেমা ‘থালাইভি’ জয়ললিতার বায়োপিকের প্রোডাকশনের দুস্থ কর্মীদের জন্যে আরো পাঁচ লাখ টাকা দিয়েছেন বলিউড অভিনেত্রী। 


শুটিং বন্ধ থাকায় রোজগারের পথও বন্ধ। বাড়িতে মজুদ রসদও ফুরিয়েছে অনেকের। কারও কাছে আবার টাকাই নেই। এই পরিস্থিতিতে ‘থালাইভি’ সিনেমার মূল অভিনেত্রী কঙ্গনা রানাউতই তাদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন।


প্রসঙ্গত, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’তে মুখ্য ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাউতকে। গত বছরই শুরু হয়েছে ছবির কাজ। কিন্তু লকডাউনের জেরে আপাতত শুটিং স্থগিত রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন