Logo
Logo
×

বিনোদন

মিঠুন চক্রবর্তীর পিতা আর নেই

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১২:০৭ পিএম

মিঠুন চক্রবর্তীর পিতা আর নেই
Swapno

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের লকডাউনে মধ্যে না ফেরার দেশে চরে গেলেন মিঠুন চক্রবর্তীর বাবা। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাইতে মারা গেছেন মিঠুনের বাবা বসন্তকুমার চক্রবর্তী। লকডাউনের কারণে বেঙ্গালুরুতে আটকে রয়েছে এই অভিনেতা। গণমাধ্যম সূত্রে জানা গেছে মিঠুনের বাবার মৃত্যুর সংবাদটি। তার বয়স হয়েছিল ৯৫ বছর। মিঠুন চক্রবর্তী বসন্ত কুমারের ৪ সন্তানের সবার বড়।


একসময় ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন মিঠুনের বাবা বসন্ত কুমার। মা শান্তিময়ী ছিলেন গৃহবধূ। চার সন্তানের মধ্যে মিঠুন ছাড়া রয়েছেন তার তিন মেয়ে।

 
জানা গেছে, শুটিংয়ের কাজে বেঙ্গালুরুতে গিয়েছিলেন মিঠুন। এরপর লকডাউন শুরু হওয়ায় সেখানেই আটকে পড়েন তিনি। এখন শেষকৃত্যের জন্য মুম্বই পৌঁছানোর চেষ্টা করছেন মিঠুন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন