Logo
Logo
×

বিনোদন

অনলাইন লুডু খেলছেন আনুশকা-বিরাট

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০১:২৬ পিএম

অনলাইন লুডু খেলছেন আনুশকা-বিরাট
Swapno

বিনোদন ডেস্ক: করোনার প্রভাবে গোটা ভারত জুড়ে চলছে লকডাউন। সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানাচ্ছে প্রশাসন। লকডাউন থেকে বাদ যাচ্ছে না বড় বড় সেলিব্রিটিরাও। আর এই সময় ঘরে বসেই নানা কাজে ব্যস্ত থেকে সময় পার করছেন তারা। 


যেমন বলিউড অভিনেত্রী অনুশকা শর্মা ও তার স্বামী  ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। একসঙ্গে রান্না করা থেকে শুরু করে গৃহকর্ম এমনকী নিজেদের মধ্যে ইন্ডোর গেমসেও মজেছেন বিরুষ্কা। সম্প্রতি, তেমনই একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অনুশকা। সেখানে দেখা যাচ্ছে বিরাট এবং তাদের পরিবারের সঙ্গে অনলাইনে লুডু খেলছেন অভিনেত্রী।


লকডাইন বিষয়ে অভিনেত্রী সচেতনও করছেন ভক্তদের আনুশকা  বলেন, আমি ও বিরাট ২০ দিনেরও বেশি সময় ধরে বাসায় রয়েছি। প্রথমে একটু খারাপ লাগা কাজ করেছিলো। কিন্তু সময়ের সাথে তা ঠিক হয়ে গেছে। কারণ আমাদের নিজেদের, অন্য সবাইকে তথা দেশকে ভালো রাখতে বাসায় থাকাটা জরুরি। আমি ভক্তদের বলবো প্লীজ সামাজিক দুরত্ব বজায় রাখুন। বাসায় থাকুন। পরিবারকে সময় দিন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন