Logo
Logo
×

বিনোদন

এ বছরের সব শো বাতিল করলেন টেইলর সুইফট

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০১:০৩ পিএম

এ বছরের সব শো বাতিল করলেন টেইলর সুইফট

ছবি: সংগৃহিত

Swapno

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের প্রভাবে গোটা বিশ্ব লকডাউন। বন্ধ হয়ে গেছে বিনোদন দুনিয়া সকল কার্যক্রম। লকডাউনে বন্ধ ইভেন্ট শো। বাতিল হয়েছে সব ধরনের কনসার্ট। এবার মার্কিন পপ তারকা টেইলর সুইফট ঘোষনা দিলেন এ বছর তিনি আর কোনো শো করছেন না। বাতিল করেছেন তার সব শো। 
 

মার্কিন এই সংগীত তারকা এক টুইট বার্তায় জানিয়েছেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এ বছর সব লাইভ কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সুইফট লেখেন, ‘আমি খুবই দুঃখিত, এ বছর আর দেখা হচ্ছে না। তবে আমি জানি এটাই সঠিক সিদ্ধান্ত। দয়া করে স্বাস্থ্য ঠিক রাখুন ও নিরাপদ থাকুন। যত দ্রুত সম্ভব আপনাদের সঙ্গে স্টেজে দেখা হবে, তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়ম মেনে চলা।’


এদিকে করোনার বিরুদ্ধে যুদ্ধে বেশ সরব সুইফট। জন সচেতনতার পাশাপাশি বিপুল পরিমাণ আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি। নিয়মিত আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সচেতন করছেন সবাইকে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন