Logo
Logo
×

বিনোদন

লোকসানের মুখে কাজলের সিনেমা

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০১:৪২ পিএম

লোকসানের মুখে কাজলের সিনেমা
Swapno

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কাজল আগরওয়াল। কোরাতলা শিবার পরবর্তী সিনেমা ‘আচার্য’। সিনেমাটির নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিনি। শুটিং শুরুর সব প্রস্তুতি নিয়েছিলেন নির্মাতা। কিন্তু করোনা প্রকোপের কারণে সব থমকে আছে। এতে করে মোটা অঙ্কের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন পরিচালক।


গত মাসের শেষের দিকে কাজল আগরওয়াল জানান, সিনেমাটিতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিনি। তাকে ৬৪ বছর বয়েসি চিরঞ্জীবীর বিপরীতে দেখা যাবে। এবারই প্রথম নন, ২০১৭ সালে ‘খিলাদি নাম্বার ১৫০’ সিনেমায় চিরঞ্জীবী-কাজল একসঙ্গে অভিনয় করেন। তিন বছর পর এই সিনেমায় আবারো একসঙ্গে দেখা যাবে তাদের।


করোনাভাইরাস সংক্রমণ রোধে সমগ্র ভারতে লকডাউন চলছে। যার কারণে শুটিং শুরু করার কোনো সুযোগ নেই। খুব শিগগির শুটিং শুরু করতে পারার সম্ভাবনাও খুব কম। এই পরিস্থিতি মোটা অঙ্কের অর্থ লোকসান হচ্ছে কোরাতলা শিবার। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন—শুটিং শুরু না করতে পারার কারণে প্রায় ৩০ কোটি রুপি লোকসান হবে এই পরিচালকের।


সিনেমাটিতে আরো অভিনয় করবেন-মহেশ বাবু, সোনু সুদ, সম্পদ রাজ প্রমুখ। সিনেমাটি ২০২১ সালে মুক্তির কথা রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন