Logo
Logo
×

বিনোদন

অস্ট্রিয়া থেকে কলকাতায় সাহায্য পাঠালেন সেলিনা

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০১:১২ পিএম

অস্ট্রিয়া থেকে কলকাতায় সাহায্য পাঠালেন সেলিনা
Swapno

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। এখন অবস্থান করছেন অস্ট্রিয়ায়। লকডাউনের কারণে দেশে আসতে পারছেন না এই অভিনেত্রী। তাই সেখান থেকে কলকাতার দুঃস্থ ও গরিব মানুষদের পাশে থাকতে চান বলে তিনি এখানকার কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছিলেন। কলকাতার বিভিন্ন এলাকার প্রায় ২৪০০টি দুঃস্থ পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন সাহায্য। 


তিনি বলেন, করোনাভাইরাসের জন্য আমিও গৃহবন্দি অস্ট্রিয়ায়। মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যারা পাচ্ছে না তাদের জন্যই আমার এই দান। আমি খুবই চিন্তিত, যাঁরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যের মুখে খাবার তুলে দিচ্ছেন। তাই নিজেরা সাবধানে থাকুন আর নিয়মবিধি মেনেই সব কিছু বিতরণ করবেন। তাঁর দেওয়া অনুদান থেকে কলকাতার বিভিন্ন এলাকার গরিব- দুঃস্থদের চাল-ডাল, আলু বিতরণ করা হয়েছে বলেই জানা গেছে। সূত্র: আনন্দবাজার

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন