Logo
Logo
×

বিনোদন

লকডাউনে বাবার মৃত্যু, ভিডিওতে বিদায়

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০১:১৯ এএম

লকডাউনে বাবার মৃত্যু, ভিডিওতে বিদায়
Swapno

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের মহামারি ঠেকাতে ভারত জুড়ে চলছে দ্বিতীয় দফা লকডাউন। এ কঠিন সময়ে আরও কঠিন ঘটনা ঘটে গেল ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির সেই ছোট্ট অঞ্জলির জীবনে। শাহরুখ খানের কোলে চড়ে, ফরিদা জালালের সঙ্গে মিষ্টি অভিনয় করে শিশুশিল্পী অঞ্জলি জিতে নিয়েছিল দর্শকদের হৃদয়। তার বাস্তব নাম সানা সাঈদ৷

একটি সাক্ষাৎকারে সানা জানিয়েছেন, তিনি লস অ্যাঞ্জেলসে আছেন এখন। ২২ মার্চ জনতা কার্ফুর দিন মুম্বাইয়ে তার বাবা আব্দুল আহাদ সাঈদ মারা যান ।

কিন্তু লকডাউনের কারণে বাবার কাছে ফিরতে পারেননি তিনি। বহুবার অনুরোধ সত্ত্বেও তাকে ফেরার অনুমতি দেওয়া হয়নি। বাবাকে শেষবারের জন্যও দেখতে পারলেন না। বাধ্য হয়েই বাবাকে ভিডিওকলে দেখেছেন তিনি। ভিডিওতেই দিয়েছেন বিদায়। জানা গেছে, সানার বাবা ডায়বেটিক রোগী ছিলেন। মাল্টিপল অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে তার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন