Logo
Logo
×

বিনোদন

‘সিজনস গ্রিটিংস’ সিনেমা অনলাইনে মুক্তি

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০২:৩২ পিএম

‘সিজনস গ্রিটিংস’ সিনেমা অনলাইনে মুক্তি
Swapno

বিনোদন ডেস্ক: আবার পর্দায় ফিরলেন প্রাক্তন মিস ইন্ডিয়া সেলিনা জেটলি।তার নতুন একটি ছবি অনলাইনে মুক্তি পেয়েছে।  যদিও অভিনয় জীবন গড়েছেন বলিউডে তবু কলকাতা এবং ঋতুপর্ণ ঘোষের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল তার। এবার রাম কমল মুখোপাধ্যায়ের ছবি ‘সিজনস গ্রিটিংস’-দিয়েই আবার পর্দায় ফিরলেন সেলিনা। লকডাউনে ঘরে বসেই দেখতে পাবেন দর্শক এই ছবি জিফাইভ অ্যাপে। ১৫ এপ্রিল থেকেই শুরু হলো এই ছবির স্ট্রিমিং। তার আগের দিন, অর্থাৎ পয়লা বৈশাখ ১৪২৭-এ মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেলার।

মা ও মেয়ের এই গল্পে সেলিনা জেটলির মায়ের ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী ও ভারতীয় বাংলার ইংলিশ থিয়েটারের লিলেট দুবে। আর এই ছবি দিয়েই অভিনয় জীবনের সূচনা করতে চলেছেন আজহার খান ও শ্রী ঘটক। রাম কমল মুখোপাধ্যায়ের এই ছবি ঋতুপর্ণ ঘোষের প্রতি একটি শ্রদ্ধার্ঘ এবং ছবির পুরো শুটিংটাই হয়েছে কলকাতায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন