Logo
Logo
×

বিনোদন

প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন রাভিনা

Icon

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০২:৩৮ পিএম

প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন রাভিনা
Swapno

বিনোদন ডেস্ক: বলিউডের সুপারহিট নায়িকা ছিলেন রাভিনা ট্যান্ডন । শাহরুখ, সালমান, গোবিন্দদের মতো সময়ের সেরা নায়কদের সঙ্গে ছবি করে সফল হয়েছেন। আজকাল আর নিয়মিত নন অভিনয়ে। তবে ঘুরেফিরে নানা আলোচনায় ফিরে আসেন তিনি।
তবে একটা সময় ছিল, যখন তাকে নিয়ে প্রচুর গসিপ শুরু হয়েছিল বলিউডে। তার নাম জড়িয়ে গিয়েছিল অজয় দেবগণের সাথে। অজয় এবং রাভিনা দুজনে একসঙ্গে দুটো ছবিতে কাজ করেছেন। ‘দিলওয়ালে’ এবং ‘এক রাস্তা’। তারপর থেকে দুজনকে সব সময়ই এক সঙ্গে দেখা যেতে শুরু করে। একসঙ্গে রেস্তরাঁয় খেতে যাওয়া থেকে শুরু করে কোনো পার্টিতে যোগদান, সবখানেই একসঙ্গে হাজির হতেন অজয়-রাভিনা।
কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরে কারিশমা কাপুরের সাথে অজয়ের সম্পর্ক গড়ে উঠলে। ক্রমেই বাড়তে থাকে তিক্ততা। একটা সময় প্রেম যুগল অজয়-রাভিনা হয়ে যান একে অপরের শত্রু।
২০০৪ সালে ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাদানিকে বিয়ে করেন তিনি। তার অনেক আগেই ১৯৯৫ সালে সিঙ্গল মাদার হয়ে পূজা এবং ছায়া নামে যথাক্রমে ১১ এবং আট বছরের দুই মেয়েকে দত্তক নিয়েছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন