Logo
Logo
×

বিনোদন

অভিনেত্রীকে বিছানায় যাওয়ার প্রস্তাব নির্মাতার

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০১:৪৮ পিএম

অভিনেত্রীকে বিছানায় যাওয়ার প্রস্তাব নির্মাতার
Swapno


বিনোদন ডেস্ক: #মিটু ইস্যু অনেক দিন ধরে নিরব ছিলো। আর করোনাভাইরাসের এই ক্রান্তিকালে সবাই এই ইস্যুর কথা প্রায় ভুলতে বসেছে। তবে সেটি আবার মনে করিয়ে দিলেন ভারতর অভিনেত্রী মানবী গাগরু। এক ওয়েব সিরিজ নির্মাতার বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন এই অভিনেত্রী। 
ভারতের মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মানবী জানিয়েছেন, গত বছর একটি অজানা নম্বর থেকে কল আসে তার কাছে। ফোনের ওপার থেকে এক ব্যক্তি তাকে নতুন একটি ওয়েব সিরিজের কাজ করার প্রস্তাব দেন। তার সঙ্গে পারিশ্রমিক নিয়েও কথা হয়। যে বাজেট আমাকে অফার করা হয়েছিল, তা ছিল খুবই কম। আমি তাদের সে কথা জানাই। এটাও বলি, সবার আগে দরকার স্ক্রিপ্ট পছন্দ হওয়া। তার পর তো ডেট ও পারিশ্রমিক। এর পর হঠাৎ সেই নির্মাতা আমাকে বলে, পারিশ্রমিক তিন গুণ বাড়িয়ে দিতে পারি। কিন্তু তার বদলে কম্প্রোমাইজ করতে হবে। আমাকে বিছানায় যেতে হবে।
প্রায় এক বছর পর সংবাদমাধ্যমের কাছে সেই ভয়াবহ স্মৃতির কথা প্রকাশ করলেন মানবী গাগরু।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন