Logo
Logo
×

বিনোদন

পূজা হেগড়ে ভীষণ নার্ভাস

Icon

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৮:৪৫ পিএম

পূজা হেগড়ে ভীষণ নার্ভাস
Swapno

বিনোদন ডেস্ক: অভিনেত্রী পূজা হেগড়ে দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। বলিউডে সর্বশেষ হাউসফুল-ফোর সিনেমায় দেখা গেছে তাকে। সুপারস্টার সালমান খানের বিপরীতে কাভি ঈদ কাভি দিওয়ালি সিনেমায় অভিনয় করবেন পূজা। এ নিয়ে ভীষণ নার্ভাস তিনি।
পূজা হেগড়ে বলেন, ‘সালমানের সঙ্গে কাজ করতে গেলে বাড়তি প্রস্তুতি নিতে হয়। তিনি অনেকদিন ধরে অভিনয় করছেন, সুতরাং আমি নার্ভাস। বড় তারকার সঙ্গে অভিনয় করতে গেলে কিছুটা ভয় কাজ করে ঠিকই কিন্তু এটি আমার মতো অভিনয়শিল্পীদের কাছে অন্যরকম অভিজ্ঞতা। সিনেমাটির চিত্রনাট্য খুবই সুন্দর এবং মজার।’
সবকিছু ঠিক থাকলে ২০২১ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে কাভি ঈদ কাভি দিওয়ালি। সিনেমাটি পরিচালনা করবেন ফারহাদ সামজি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন