Logo
Logo
×

বিনোদন

লকডাউনে সিনেমা দেখে সময় কাটাচ্ছি: অর্পনা ঘোষ

Icon

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১০:৩৮ এএম

লকডাউনে সিনেমা দেখে সময় কাটাচ্ছি: অর্পনা ঘোষ
Swapno

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের কারণে এখন শুটিং বন্ধ। তাই সবার মতো বাসাতেই সময় কাটাচ্ছেন এ পর্দাকন্যা। বাসায় সময় কাটছে কিভাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন অবসর শেষ কবে পেয়েছি তা মনে নেই। দেশের বাইরে ছুটি কাটিয়ে এসেছি। কিন্তু ঢাকার বাসায় বসে এমন ছুটি অবিশ্বাস্য। এই অবসরে বই পড়ার পাশাপাশি সিনেমা দেখে সময় কাটাচ্ছি।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষদের বলতে চাই, আপনারা নিরাপদ থাকার চেষ্টা করুন। সবাই স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে মেনে চলুন। বাড়িতে থাকাকে বন্দিদশা হিসেবে নেবেন না। এটাকে ধরে নিন একটা হলিডে ব্রেক। বাড়িতে থাকুন। পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকুন। একটা কথা মনে রাখবেন, সবকিছুই একদিন শেষ হয়। আমি মনে করি, এখন আমাদের আত্মোপলব্ধির সময় এসেছে। সচেতন হতে হবে। এদিকে আরটিভিতে প্রচার চলছে এই অভিনেত্রীর ‘তোলপাড়’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন