Logo
Logo
×

বিনোদন

আপাতত লকডাউনে পূজার বিয়ে

Icon

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১১:০২ এএম

আপাতত লকডাউনে পূজার বিয়ে
Swapno

বিনোদন ডেস্ক: ভারতীয় চিত্রনায়িকা পূজা ব্যানার্জির বিয়ে ভেস্তে গেল। ১৫ এপ্রিল দীর্ঘ দিনের প্রেমিক কুণাল বার্মার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল পূজার। করোনাভাইরাসের তাণ্ডবে সব আয়োজন বাতিল করা হয়েছে বলে খবর প্রকাশ করেছেন ভারতীয় একটি সংবাদমাধ্যম। 
ভারতীয় সংবাদমাধ্যমটি প্রকাশ করেছে, বিয়ের আনুষ্ঠানিকতার সব আয়োজন আপাতত বাতিল করা হয়েছে। তবে আগামী ১৫ এপ্রিল শুধু বিয়ে নিবন্ধন করতে পারেন। যদি করোনাভাইরাসের প্রকপ বেড়ে যায় তাহলে এ পরিকল্পনাও বাতিল করা হতে পারে। 
অভিনেত্রী পূজা দীর্ঘ নয় বছর প্রেম করার পর ২০১৭ সালে বাগদান সারেন। তারপর দুইজনেই কাজে ব্যস্ত হয়ে পড়েন। বিয়ে নিয়ে কোনো সাড়া শব্দও ছিল না। হঠাৎ বাগদানের দুই বছর পর গত মার্চে পূজা তার ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করে বিয়ে ঘোষণা দেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন