Logo
Logo
×

বিনোদন

করোনা থেকে বাঁচতে পূজার পরামর্শ

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৯:০৬ পিএম

করোনা থেকে বাঁচতে পূজার পরামর্শ
Swapno

বিনোদন ডেস্ক: নতুন প্রজন্মের অভিনেত্রী চিত্রনায়িকা পূজা চেরি। করোনাভাইরাস থেকে বাঁচতে তিনিও হোম কোয়ারেন্টাইনে। বাসায় থেকে পরিবারকে ও নিজেকে সময় দিচ্ছেন। 
গৃহবন্দি দিনে কীভাবে সময় কাটছে জানতে চাইলে  পূজা চেরি বলেন, ‘গৃহবন্দি থেকে ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছি। ছবির শুটিংয়ের কাজের ব্যস্ততার জন্য পরিবারকে সময় দেওয়া হয়ে উঠে না। এছাড়া প্রচুর সিনেমা দেখছি এবং ভিডিও কলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় পার করছি।’ 
পূজা পরামর্শ দিয়ে বলেন, ‘ করোনাভাইরাস রোধে সব নিয়ম সবাই সঠিকভাবে পালন করবেন। হাচি-কাঁশি দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন। অযথা বাইরে বের হবেন না। যেহেতু এই ভাইরাসটি বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে তাই সবাইকে নিরাপদে চলাফেরা করতে হবে এবং অন্যকে নিরাপদে রাখার দায়িত্ব আমাদেরই।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন