বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের মানুষকে সচেতন করতে বার্তা দিয়েছে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এই লাক্স তারকা এমন পরিস্থিতিতে দু:স্থ ও স্বল্প আয়ের মানুষের পাশে দাড়িয়েছেন।
রাজশাহীর বাঘায় সম্প্রতি ৫০০ স্বল্প আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছেন মিম। তার মামার মাধ্যমে এসব খাদ্য সামগ্রী পৌছে দেন।
বিদ্যা সিনহা মিম বলেন, ঘরে আর থাকতে পারি না গণমাধ্যমের সংবাদগুলো দেখলে। অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতেই তাদের পাশে দাড়ানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস।


