Logo
Logo
×

শিক্ষা

আ: আউয়াল (চি:) নুরানী হাফিজিয়া মাদ্রাসায় তালিম তরবিয়তী মজলিস

Icon

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ১০:১৪ পিএম

আ: আউয়াল (চি:) নুরানী হাফিজিয়া মাদ্রাসায় তালিম তরবিয়তী মজলিস
Swapno

আলহাজ্ব আ: আউয়াল (চি:) নুরানী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসার ছাএদের নতুন ছবক দেওয়া উপলক্ষে তালিম তরবিয়তী মজলিস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ আসর দক্ষিণ শেয়ারচর মাদ্রাসা প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী সাহেব (দ:বা:)। 


এসময় তিনি মাদ্রাসার ছাএদের সাথে কুশল বিনিময় করেন এছাড়াও দ্বীনি শিক্ষার আলোকে আলোচনা করেন। আলোচনা সভায় মাদ্রাসার সভাপতি হাজী মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে অএ মাদ্রাসার মোতাওয়াল্লী আলহাজ্ব মো: সুমন হোসেন, পিন্সিপাল হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, হাফেজ মাওলানা মাসুদুর হাসান নুরী, হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, মুফতী হোসাইন, হাফেজ মাওলানা মারুফ, মাওলানা কাজি সুমনসহ অএ অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন