Logo
Logo
×

শিক্ষা

ঈদ উপলক্ষে ৬৯৭০টি কওমি মাদরাসায় ৮ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২০, ০৯:১৫ পিএম

ঈদ উপলক্ষে ৬৯৭০টি কওমি মাদরাসায় ৮ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী
Swapno

দেশের আরও ছয় হাজার ৯৭০টি কওমি মাদরাসায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আট কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইলেকট্রনিক তহবিল স্থানান্তর (ইএফটি) পদ্ধতির মাধ্যমে গত ১৭ মে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ঢাকা বিভাগের দুই হাজার ২০২টি মাদরাসার জন্য দুই কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগের এক হাজার ২১১টি মাদরাসার জন্য এক কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা এবং ময়মনসিংহ বিভাগের ৯৩৭টি মাদরাসার জন্য এক কোটি ৩১ লাখ টাকা দেয়া হয়েছে।


রংপুর বিভাগের ৮৩৯টি মাদরাসার জন্য ৯৪ লাখ ২৫ হাজার, রাজশাহী বিভাগের ৬৬২টি মাদরাসার জন্য ৭৪ লাখ ৪৫ হাজার, খুলনা বিভাগের ৪৩১টি মাদরাসার জন্য ৫৫ লাখ ৮০ হাজার, সিলেট বিভাগের ৪৮৬টি মাদরাসার জন্য ৪৮ লাখ ৬০ হাজার এবং বরিশাল বিভাগের ২০২টি মাদরাসার জন্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা দেয়া হয়।


প্রেস সচিব আরও বলেন, মাদরাসার শিক্ষার্থীর সংখ্যা অনূর্ধ্ব ১০০ হলে ১০ হাজার টাকা, শিক্ষার্থীর সংখ্যা ১০১ থেকে ২০০ এর মধ্যে হলে ১৫ হাজার টাকা এবং ২০১ এর অধিক হলে ২০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।


এদিকে দেশের কওমি মাদরাসার নেতারা করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে এই অনুদানের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন