Logo
Logo
×

শিক্ষা

এমপিওভুক্তিকরণে দুর্নীতি কমিশন সহ্য করবে না: দুদক

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ১২:২৬ পিএম

এমপিওভুক্তিকরণে দুর্নীতি কমিশন সহ্য করবে না: দুদক
Swapno

যুগের চিন্তা ডেস্ক: শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তিকরণে কোনো প্রকার দুর্নীতি-অনিয়ম-হয়রানি কমিশন সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ মঙ্গলবার দুদকের গোয়েন্দা অনুবিভাগ, সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) এবং বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সভায় এ বার্তা দেন।


এ বিষয়ে দুদক চেয়ারম্যান তাৎক্ষণিক এক বার্তা বলেন, শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তিকরণে কোনো প্রকার দুর্নীতি-অনিয়ম-হয়রানি কমিশন সহ্য করবে না। সজেকার কর্মকর্তারা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এ এমপিওভুক্তিকরণ কার্যক্রম নিবিড় নজরদারি করবেন। 


তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই অযোগ্য শিক্ষক যেন ঘুষ দিয়ে এমপিওভুক্ত হতে না পারেন। এ কার্যক্রম এমনভাবে মনিটরিং করতে হবে, যাতে কারো পক্ষে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়ার সুযোগ না থাকে। প্রয়োজনে অপরাধীদের আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন