Logo
Logo
×

শিক্ষা

ঈদ পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়

Icon

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১১:৪৮ এএম

ঈদ পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়
Swapno

যুগের চিন্তা ডেস্ক: আগামী ৫ মে (মঙ্গলবার) পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় আগামী ঈদ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।


তিনি বলেন, আমাদের পঞ্জিকা অনুযায়ী ২৪ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত রমজান ও ঈদের ছুটি রয়েছে। এরইমধ্যে যেহেতু ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে, সেহেতু বাকি দিনগুলো ছুটি থাকবে। 


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, গত ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ক্ষতি পুষিয়ে নিতে আমরা যেকোনো সময় স্কুল খোলার চিন্তা করছি। তবে পুরো বিষয়টি পরিস্থিতির উপর নির্ভর করছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন