Logo
Logo
×

শিক্ষা

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা 

Icon

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৯:০৮ পিএম

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা 
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়উল হক। 

শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমের কাছে এ কথা জানান তিনি।   

তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা শুরু করা হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে সময়সূচি।’

উল্লেখ্য, চলতি বছরের ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা করায় পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন