Logo
Logo
×

শিক্ষা

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কলেজের ক্লাস নেওয়ার নির্দেশ

Icon

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০১:৩২ পিএম

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কলেজের ক্লাস নেওয়ার নির্দেশ
Swapno

শিক্ষা ডেস্ক: প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস সংসদ টিভিতে দেখানো কার্যক্রম চালুর পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে দেশের সব কলেজের অধ্যক্ষদের নির্দেশনা দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) শনিবার (১১ এপ্রিল) এক আদেশে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে এ নির্দেশনা দেয়।
মাউশি মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দূরশিক্ষণ পদ্ধতিতে চালু রয়েছে।
উচ্চ মাধ্যমিকের জন্য নির্দেশনায় বলা হয়, এর পাশাপাশি কয়েকটি কলেজের অধ্যক্ষরা নিজস্ব উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছে ও উপকৃত হচ্ছে। বর্তমান পরিস্থিতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এর কোনো বিকল্প নেই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন