Logo
Logo
×

শিক্ষা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাবি, পরীক্ষা স্থগিত

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৪:৩৪ পিএম

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাবি, পরীক্ষা স্থগিত
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত তিনদিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো হবে।
এতে আরও বলা হয়েছে, ছুটিকালীন শিক্ষার্থীদেরকে আচরণের সকল শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ বাসায় (আবাসিক হল বন্ধ রয়েছে) অবস্থান করতে পরামর্শ দেয়া হলো। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ উদ্যোগে নিজের পড়াশোনা ও সামগ্রিক বিষয় অধ্যয়ন চর্চা অব্যাহত রাখতে এবং শরীরচর্চার বিষয়ে যত্নশীল থাকার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন