যুগের চিন্তা রিপোটর্ :শহরের আমলাপাড়া আদর্শ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মেধাবী ছাত্রী ইরিনা ভৌমিক। সে উত্তর চাষাড়া এলাকার চাকুরীজীবি সত্যব্রত ভৌমিক ও গৃহিনী নীলিমা ভৌমিক এর মেয়ে।
ইরিনা ভবিষ্যতে মেডিকেল কলেজে পড়ে ডাক্তার হয়ে দেশ ও সমাজের চিকিৎসা বঞ্চিত গরীব অসহায় মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে ইচ্ছুক।
নিজের সাফল্যের জন্য শিক্ষকমন্ডলী ও পিতা-মাতার কাছে কৃতজ্ঞতা জানিয়েছে সে। পাশাপাশি নিজের ভবিষ্যৎ উজ্জীবিত করতে সকলের নিটক আর্শিবাদ চেয়েছেন বৃত্তি পাওয়া ইরিনা ভৌমিক ও তার পরিবার।


