Logo
Logo
×

শিক্ষা

আইইটি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য, ১৬ জনের ট্যালেন্টপুলে বৃত্তি

Icon

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৩:৪০ পিএম

আইইটি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য, ১৬ জনের ট্যালেন্টপুলে বৃত্তি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ২০১৯ সালের পিইসি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তিতে সফলতা অর্জন করেছে আইইটি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। শহরের আমলাপাড়ায় অবস্থিত এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ১৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এদের মধ্যে ট্যালেন্টপুল ১৬ জন এবং  সাধারণ বৃত্তি পেয়েছে ৩ জন শিক্ষার্থী। 

 

এ উপলক্ষে শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কুশল বিনিময়সহ উষ্ণ অভিনন্দন জানান স্কুল কর্তৃপক্ষ।

 

এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন, স্কুল কমিটির সভাপতি মো.জহির হোসেন, অভিভাবক সদস্য মো.আলমগীর হোসেন, মো.জসিম উদ্দিন মোল্লা প্রমুখ। 


বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা.ফাতেমা খাতুন বলেন, ট্যালেন্টপুল বৃত্তিতে আামদের বিদ্যালয়  যেভাবে সফলতা অর্জন করেছে তার ধারাবাহিকতা সবসময় ধরে রাখতে চাই। আর এজন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

 

এছাড়াও তিনি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুল হকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষর্থীরা হলো-মাহাবুব আলম, মো.সাজিদ মাহমুদ সায়েম, মাহাদী হাসান, মো. রাফিন আহমেদ ইভান, মাহাদী আলম, আবরার আহনাফ, প্রসেনজিৎ চন্দ্র দাস, অপরাজিতা রায়, বিদ্যা চক্রবর্তী, তৃষা পাল, ফাতেমা তোজা মীম, সামিয়া দেওয়ান, মায়রা সাইয়ারা রোজা, রাইনা মাহনূর, প্রাচী রানী দাস, মারজান আহমেদ। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলো-আর এ রুবায়্যাত বিন  মোহামম্মদ, নুসরাত আমিন ও শ্রাবনী রানী ভৌমিক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন