এসএসসি ও সমমানের পরীক্ষার ১৩ তম দিনে অনুপস্থিত ৯৮ শিক্ষার্থী
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫০ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ১৩তম অনুপস্থিত ছিলো ৯৮ শিক্ষার্থী। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিস তথ্যমতে, এসএসসি ও সমমানের পরীক্ষার এগারো দিনে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২৯ হাজার ২৩৪ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলো ৯৮ পরীক্ষার্থী।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৪ হাজার ২১৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৩০ হাজার ২৬৩ জন, দাখিলে ২ হাজার ৫৩১ জন এবং ভোকেশনালে ১ হাজার ৪২৪ জন পরীক্ষার্থী।


