এসএসসি ও সমমানের পরীক্ষার দশম দিনে অনুপস্থিত ৯ পরীক্ষার্থী
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫০ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (দাখিল) পরীক্ষার দশম দিনে অনুপস্থিত ছিলো ৯ শিক্ষার্থী । বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিস তথ্যমতে, এসএসসি ও সমমানের পরীক্ষার দশম দিনে অংশগ্রহণ করেন ২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী। আর অনুপস্থিত ছিলো ৯ পরীক্ষার্থী।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৪ হাজার ২১৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৩০ হাজার ২৬৩ জন, দাখিলে ২ হাজার ৫৩১ জন এবং ভোকেশনালে ১ হাজার ৪২৪ জন পরীক্ষার্থী।


