Logo
Logo
×

শিক্ষা

বিদ্যানিকেতন হাই স্কুল ১৪ বছরে পদার্পনে বর্ন্যাঢ্য অনুষ্ঠান

Icon

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৯ পিএম

বিদ্যানিকেতন হাই স্কুল ১৪ বছরে পদার্পনে বর্ন্যাঢ্য অনুষ্ঠান
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়নগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যানিকেতন হাই স্কুল শুক্রবার ১৪ বছরে পদার্পণ করবে। বিদ্যানিকেতনের ১৪ বছরের পদার্পন উপলক্ষে শুক্রবার এবং শনিবার দুই দিনের বর্ন্যাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। এ দিন সকাল দশটায় প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের অংশ গ্রহনে র‌্যালী অনুষ্ঠিত হবে। 


 
এছাড়া বিকেলে স্কুল প্রাঙ্গনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তিন কোটি পঁচিশ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ছয় তলা ভবনের উদ্বোধন করবেন শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মাহবুব হোসেন। শনিবার বিকেলে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এ এন জিয়াউল আলম।

 

দু‘দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বার, জসীম উদ্দিন হায়দার পরিচালক মাননীয় প্রদানমন্ত্রীর কার্যালয় এবং অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম প্রমুখ। দু‘দিনেই দেশ বরেন্য শিল্পিরা সংগীত পরিবেশন করবেন। এছাড়াও মাইম আর্ট এবং নিথর মাহাবুবের মুকাভিনয় থাকবে।


 
উল্লেখ্য, ২০০৭ সালে দেওভোগ ভুঁইয়ারবাগ এলাকায় একটি অবহেলিত জনপদে স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষা প্রসারে একটি নিজস্ব অবস্থান তৈরী করে নিয়েছে। মাত্র ৫০জন শিক্ষার্থী এবং তিনজন শিক্ষক নিয়ে এ স্কুলটির যাত্রা শুরু করেছিল। বর্তমানে এখানে ১৬০০শিক্ষার্থী পড়াশুনা করছে এবং ৬০শিক্ষক কর্মরত আছে। 
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন