এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ৮৩ পরীক্ষার্থী
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৭ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনেই অনুপস্থিত ছিলো ৮৩ পরীক্ষার্থী।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসির বাংলা ২য় পত্র ও দাখিল হাদিস শরীফে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ নিয়ে নারায়ণগঞ্জে দুদিনে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১শ ৯২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। এরমধ্যে প্রথমদিন ১শ ৯ জন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৪ হাজার ২১৮জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৩০ হাজার ২৬৩ জন, দাখিলে ২ হাজার ৫৩১ জন এবং ভোকেশনালে ১ হাজার ৪২৪ জন পরীক্ষার্থী।


