Logo
Logo
×

বিচিত্র সংবাদ

নগ্ন ছবি দেখিয়ে আয় বন্ধ হওয়ায় কান্না!

Icon

প্রকাশ: ১১ মে ২০২০, ০২:২২ এএম

নগ্ন ছবি দেখিয়ে আয় বন্ধ হওয়ায় কান্না!

ছবি: সংগৃহিত

Swapno

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ান এক ইনফ্লুয়েন্সার (সোশ্যাল মিডিয়া তারকা) করোনা মহামারির প্রভাবে তার করুণ অবস্থার কথা শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে তার ১ লাখের বেশি ফলোয়ার (ভক্ত বা অনুসারী) রয়েছে এবং ‘অনলি ফ্যানস’ প্ল্যাটফর্মে তিনি নিজের অ্যাডাল্ট ছবি প্রদর্শন করে আয় করেন। নগ্ন ছবি দেখানোর জন্য তিনি ভক্তদের কাছ থেকে মাসে ১২.৯৯ ডলার নেন। তবে করোনার প্রভাবে বেকার ভক্তরা তাকে আর ফলো করছে না। কারণ তাদের আর সেই সামর্থ্য নেই! 


ফলে বিলি বিভার নামের ২৭ বছর বয়সি এই মডেলকে ভক্ত হারিয়ে টিকটকের একটি ভিডিওতে কাঁদতে দেখা গেছে। ভিডিওটিতে কাঁদতে কাঁদতে বিলি জানিয়েছেন, লক ডাউনের এই পরিস্থিতিতে অনলি ফ্যানস অ্যাকাউন্টকে তিনি আয়ের প্রধান উৎস হিসেবে মনে করেছিলেন। কিন্তু ভক্ত এতোটাই কমে গেছে যে, এখান থেকে যে অর্থ উপার্জন হবে তা দিয়ে তিনি বাড়ি ভাড়াও মেটাতে পারবেন না। 


ভিডিওতে দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে তিনি আরো বলেছেন, আমি এখন স্ট্রিপ ক্লাবে গিয়ে কাজ নেব, লকডাউনে সে পথও বন্ধ। করার মতো কোনো কিছুই আমার কাছে নেই। আমার অন্য আর কোনো প্রতিভা নেই। আমি নাচতে পারি না, গাইতে পারি না। এখন আমার কী করা উচিত বুঝতে পারছি না।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন