Logo
Logo
×

বিচিত্র সংবাদ

করোনার ভয়ে ছাগলের মুখে মাস্ক!

Icon

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০২:০৫ এএম

করোনার ভয়ে ছাগলের মুখে মাস্ক!
Swapno

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় একটি বাঘ করোনায় সংক্রমিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর সেই ভয়ে ভারতের তেলেঙ্গানার এক ছাগল পালনকারী ব্যক্তি তার ছাগলগুলোকে করোনার হাত থেকে বাঁচাতে মুখে মাস্ক পড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। 
রাজ্যটির খাম্মাম জেলার কাল্লুর মন্ডল এলাকার বাসিন্দা ভেঙ্কটেশ্বরা রাও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে বাঘের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির খবর পাওয়া গেছে। আমার ২০ টি ছাগল আছে এবং এগুলির ওপরই আমার পরিবারের আয় নির্ভর করে। কারণ আমার কোন নিজস্ব চাষের জমি নেই। করোনাভাইরাসের খবর জানতে পেরে আমি যখনই বাড়ির বাইরে যাই আমি মাস্ক ব্যবহার করি।’ 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন