Logo
Logo
×

বিচিত্র সংবাদ

ঘরবন্দি রাখতে ৬০০ কবর খুঁড়লেন মেয়র

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৭:২২ পিএম

ঘরবন্দি রাখতে ৬০০ কবর খুঁড়লেন মেয়র
Swapno

ডেস্ক রিপোর্ট: মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশে নেওয়া হচ্ছে নানা ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা। নিয়ম নীতির মধ্যে সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি। কিন্তু অনেকেই  আছেন যারা এই নিয়ম মানছেন না। ঘরের বাইরে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। এই ধরনের লোকেদের ভয় দেখিয়ে ঘরবন্দি রাখার জন্য ইউক্রেনের ডিনিপ্রো শহরের মেয়র এক অদ্ভুত উদ্যোগ নিয়েছেন।
মেয়র বরিস ফিলাটোবের নির্দেশে শহরের বাইরে বনভূমিতে বিশাল জায়গাজুড়ে কবরস্থান তৈরি করে ছয়শ কবর খোঁড়া হয়েছে। এ ছাড়া মরদেহ বহনের জন্য দুই হাজার ব্যাগও প্রস্তুত রাখা হয়েছে। সকল চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে।
এই পদক্ষেপের কারণে শহরজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল এমন পদক্ষেপকে প্রশংসা করলেও কিছু মানুষ সমালোচনা করছেন। তাদের অভিযোগ মেয়র অকারণে নাগরিকদের মধ্য আতঙ্ক ছড়াচ্ছেন।
গণমাধ্যমকে মেয়রের মুখপাত্র ইউলিয়া ভিটস্টি বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে যারা মারা যাবেন, তাদের কথা মাথায় রেখে ছয়শ কবর খনন করা হয়েছে এমন নয়। আমরা এতো মৃত্যু কামনা করি না। মূলত এই কর্মকা-ের মাধ্যমে মানুষকে কোয়ারেন্টাইনের বিষয়ে সচেতন করতে চাই। মেয়র বরিসও ফেইসবুক বার্তার মাধ্যমে মুখপাত্রের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন