Logo
Logo
×

আদালতপাড়া

এডভোকেট জাহিদুর রহমানের স্মরণে দোয়া মাহফিল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০৩ পিএম

এডভোকেট জাহিদুর রহমানের স্মরণে দোয়া মাহফিল
Swapno

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এডভোকেট জাহিদুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আইনজীবী সমিতির নিচ তলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম। মোনাজাত শেষে এতিম ও অসহায় মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।

 

মাহফিলে বিশেষ অতিথি এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, জাহিদুল ইসলাম সৎ ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করেছেন। সব সময় মানুষদের সুপরামর্শ দিয়েছেন। কেউ বিপদে পরলে মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, এড. সাখাওয়াত হোসেন খান, আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবীর, এড. খোরশেদ আলম মোল্লা, এড. জাহিদুল ইসলাম মুক্তা. মশিউর রহমান শাহীন, এড. আজিজুল হক হান্টু, এড. আজিজুল রহমান মোল্লা, এড. শরিফুল ইসলাম শিপলু, এড.আবুল কালাম আজাদ জাকির, এড. ওমর ফারুক নয়ন, এড. আনোয়ার প্রধান, এড. রিফাত, এড. আমিনুল প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন