Logo
Logo
×

আদালতপাড়া

চলছে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ০৯:৩৭ এএম

চলছে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ
Swapno

উৎসবমুখর ও শানিপূর্ণ পরিবেশে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ২০২১-২২ কার্যকরী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।

 

সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যাও বাড়বে বলছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এবারের নির্বাচনে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ১৭ প্রার্থী,  বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ১৭ প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৫ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। জয়ের ব্যাপারে উভয় প্যানেলের প্রার্থীরাই আশাবাদী। নিজ দলের আইনজীবী প্যানেলকে উৎসাহ যোগাতে আওয়ামী লীগ ও বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতারাও আদালতপ্রাঙ্গণে আসছেন।

 

নির্বাচনে লড়ছেন যারা  :

দুই প্যানেলের ৩৪ প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থী নিয়ে এবারের নির্বাচনে সর্বমোট ৩৫ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।

 

আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ :  সভাপতি পদে এড.মুহাম্মদ মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক পদে এড. মাহবুবুর রহমান, সিনিয়র সহসভাপতি পদে এড. বিদ্যুৎ কুমার সাহা, সহসভাপতি পদে এড. বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক পদে এড.রবিউল আমিন রনি, কোষাধ্যক্ষ পদে এড.মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে এড.মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক পদে এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে এড.সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড.মোহাম্মদ আসাদুর রহমান বিপ্লব, সমাজ সেবা সম্পাদক পদে এড. ইসরাত জাহান ইনা ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড.নুসরাত জাহান তানিয়াকে এবং সদস্য পদে এড.রোমানা আক্তার, এড.আবু তাহের তালুকদার, এড.কামরুল হাসান, এড. সিরাজুল হক মিলন এবং এড. শরিফুল ইসলাম।

 

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ : সভাপতি পদে এড.সরকার হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক পদে এড.কামাল হোসেন মোল্লা, সিনিয়র সহসভাপতি পদে এড.মানিক মিয়া, সহ-সভাপতি পদে এড.আনোয়ারুল আলম রিপন, যুগ্ম সম্পাদক পদে এড.সালাহউদ্দিন ভূইয়া সবুজ, কোষাধ্যক্ষ পদে এড.জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক পদে এড. জাহিদুর রহমান, লাইব্রেরি সম্পাদক পদে এড.মোহসীন মিয়া, ক্রীড়া সম্পাদক পদে এড.গোলাম সারোয়ার, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে এড.আসমা হেলেন বিথি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে এড.আমিনুল ইসলাম এবং সদস্য পদে এড.মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, এড.হাবিবুর রহমান, এড. আসিয়া সুলতানা জেমী, এড.হাফিজুর রহমান মাসুদ এবং জামান হোসেন।

স্বতন্ত্র প্রার্থী : সাধারণ সম্পাদক পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে এড.জসিম উদ্দিন নির্বাচনে অংশগ্রহণ করছেন।


নির্বাচন কমিশন


আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এড.শামসুল ইসলাম ভূঁইয়া। এছাড়া বাকি চার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, এড. আশরাফ হোসেন, এড. মেরিনা বেগম, এড. আব্দুর রহিম এবং এড. সুখচাঁদ সরকার। আপিল বোর্ডে রয়েছেন, এড.এমদাদুল হক তারাজ উদ্দিন, এড.হুমায়ুন কবির আহমেদ এবং এড.বুলবুল আহমেদ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন